মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

উচ্চকন্ঠ   19-Mar-2025   62

Photo

এফএনএস: আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় গণিত বিষয়ের পরীক্ষার তারিখ একদিন পেছানো হয়েছে। গতকাল বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সংশোধিত রুটিন প্রকাশ করেছে। রুটিন অনুযায়ী আগামী ২০ এপ্রিল গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষা একদিন পিছিয়ে ২১ এপ্রিল করা হয়েছে। প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১০ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১৩ মে। আর ব্যাবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০২৫ সালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি, প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন, ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭২৫টি, প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন, ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রুহের...

Photo

কালীগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে...

Photo

ঝিনাইদহে দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অনূর্ধ্ব-১৬ দাবা ও ব্যাডমিন্টন...

Photo

কুষ্টিয়ায় ছাত্রাবাসে নারীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

এফএনএস: প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ডেকে নিয়ে কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাসে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত