শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি আর নেই

উচ্চকন্ঠ   13-Mar-2025   28

Photo

এফএনএস: মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হওয়া সেই শিশুটি মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা বিজ্ঞপ্তিতে মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি ১৩ মার্চ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্তে¡ও তাকে বাঁচানো সম্ভব হয়নি। গতকাল বৃহস্পতিবার সকালে শিশুটির তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়। শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সেনাবাহিনী যেকোনও প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর আগে, মাগুরা পৌর এলাকায় বোনের (শ্বশুর) বাড়িতে বেড়াতে গিয়ে গত ৫ মার্চ দিনগত রাতে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবার জানায়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) শিশুটিকে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। মামলায় শিশুর বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। চার আসামিকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

office@ukantho.com


Photo

চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

এফএনএস: মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে চোর সন্দেহে অজ্ঞাত...

Photo

হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের...

Photo

ঝিনাইদহের জুলাই শহিদ রাকিবুলের বাবা-মায়ের দাবি শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ...

Photo

কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের কমিটি গঠন: সভাপতি সাবিত, মুন্না সম্পাদক নির্বাচিত

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: সেচ্ছাসেবী যুব সংগঠন কালীগঞ্জ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত