বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

উচ্চকন্ঠ   11-Oct-2026   12

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে ট্রাক্টর চাপায় তাওহীদ (১০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ভাই ভাই মোল্লা ব্রিকস নামের ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত তাওহীদ ওই গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসারা ৩য় শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানায়, সকালে তাওহীদ ইটভাটায় খেলা করছিলো। সেসময় ভাটার মাটি টানা ট্রাক্টরে পেছানোর সময় ওই শিশুটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তাওহীদ। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। পরিবার থেকে অভিযোগ দিলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ না দিলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শৈলকুপায় কৃষকের বাড়িতে ডাকাতি
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার ত্রিবেণী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই গ্রামের কৃষক হামিদুল মালিথা জানান, রাত ৩ টার দিকে একদল ডাকাত নিজেদের বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের বেঁধে নগদ টাকা, রুপার গহনা ও ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে। ডাকাতির পর পার্শ্ববর্তী ইবি থানা পুলিশ ইজিবাইকটি উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ত্রিবেনী গ্রামে একটি দস্যুতার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

office@ukantho.com


Photo

মধ্যরাতে ভাঙার উৎসব, গড়ার প্রকল্পের কথা বললেন মাহফুজ আলম

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা আঞ্চলিক...

Photo

ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে জসিম উদ্দিন...

Photo

অভ্যুত্থানকে নস্যাতের চেষ্টা রুখতে দলগুলো ঐক্যবদ্ধ

এফএনএস:ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

Photo

মে মাসে শেখ হাসিনার বিচার শুরু, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

এফএনএস: জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত