মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ অপহরণ মামলায় প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার

উচ্চকন্ঠ   28-Aug-2026   31

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক ঘটনায় ১৬ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত ওই শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর রাম গোপাল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী লামিয়া খাতুন রাত্রীকে (১৬) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিলেন জিসান আহাম্মেদ (২০) ও তার সহযোগীরা।
গত ১৯ আগস্ট সকাল ১১টার দিকে আত্মীয়ের বাড়ি থেকে কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে পাইকপাড়া গ্রামের কড়ইতলা ঈদগাহের সামনে পৌঁছালে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ২৭ আগস্ট কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পরে শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে ঝিনাইদহ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার প্রধান আসামি জিসান আহাম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে অপহৃত শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
অন্যদিকে, বিকাশ ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) জাবেদ আলীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় জহির হোসেন ভূঁইয়া (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, পৃথক ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণ মামলার ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস:ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক...

Photo

জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষনা করতে হবে- রাশেদ খাঁন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সকল রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনী...

Photo

কারও নিন্দা করার আগে একটু জেনে নিন: আসিফ নজরুল

এফএনএস: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন,...

Photo

কোটচাঁদপুরে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে গাঁজাসহ আকাশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত