বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মাদারীপুরে মা-শিশুকে হত্যা: ৫ দিন পর মিলল শিশুর লাশ

উচ্চকন্ঠ   24-Aug-2026   26

Photo

এফএনএস: মাদারীপুর জেলার শিবচরে গৃহবধূ শম্পা আক্তারকে (২৮) হত্যা এবং শিশু পুত্রকে নদীতে নিক্ষেপের চাঞ্চল্যকর ঘটনায় শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নিলখী এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত লাশটি নদীতে ছুড়ে ফেলা শিশুটির হতে পারে। জানা গেছে, গতকাল সোমবার সকালে উপজেলার নিলখী এলাকায় আড়িয়াল খাঁ নদে শিশুর অর্ধগলিত লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে উদ্ধার করে। এর আগে গত বুধবার (১৯ আগস্ট) শিবচরের বাখরেরকান্দি এলাকার একটি ঝোপ থেকে শম্পা (২৮) নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফারুক মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক হত্যার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। একইসঙ্গে নিহত শম্পার এক বছর বয়সী পুত্র সন্তানকেও হত্যা করে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতু থেকে পানিতে ফেলে দেয়। গত শনিবার (২২) ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এরপর নিখোঁজ শিশুর লাশ উদ্ধারে চেষ্টা চলতে থাকে। গতকাল সোমবার নিলখী এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়। শিবচর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, আমরা নিহত শম্পার ডিএনএ সংগ্রহ করেছি। উদ্ধারকৃত শিশুর লাশের ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়া যাবে। তবে ধারণা করা হচ্ছে নিহত শম্পার এক বছর বয়সী শিশুর লাশই হবে এটা।

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্তে ৭৩ বোতল ভারতীয় সিরাপ ও ৬ কেজি গাঁজা উদ্ধার

বসিরে আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে...

Photo

রোববার সংস্কার প্রস্তাবনা দেবে বিএনপি

এফএনএস: অন্তর্বর্তী সরকারের কাছে আগামী রোববার বিএনপির পক্ষ থেকে সংস্কার...

Photo

ঝিনাইদহে পালিত হলো বিশ্ব কুষ্ঠ দিবস

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: 'কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক...

Photo

প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে ৭ অক্টোবর কালীগঞ্জে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, র‌্যালী ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জ্¦রা বিজ্ঞান প্রতিষ্ঠানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত