মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরণ করলেন এমপি আবু তালিব

উচ্চকন্ঠ   12-Aug-2026   23

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরন করা হয়েছে। বুধবার (১২ আগষ্ট) সকাল ১০টায় বলিদাপাড়াস্থ সুনিকেতন সেমিনার কক্ষে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। সুনিকেতন পাঠশালার সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রোকেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গিয়াস উদ্দিন, আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা বাবু প্রভাত কুমার ব্যানার্জী, মাওলানা ওলিউর রহমান, বিএনএসকেএস এর সভানেত্রী মনোয়ারা খাতুন, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু,হুমায়ুন কবির সোহাগ বিবিএফ এর প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ প্রমুখ।
হিরো উমেন স্কলারশীপের আওতায় কালীগঞ্জ উপজেলার স্কুল পর্যায়ের ১৭জন গরীব ও মেধাবী এবং কলেজ পযায়ে ২৫ জনকে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। স্কুল পর্যায়ে প্রতি শিক্ষার্থীদেরকে মাসে ৫০০ টাকা করে ৬ মাসের ৩হাজার টাকা এবং কলেজ পর্যায়ে ৬০০ টাকা করে ৬ মাসের ৩হাজার ৬শ টাকা প্রদান করা হয়।

office@ukantho.com


Photo

ঠাকুরগাঁওয়ে গলায় লিচু আটকে শিশুর মৃত্যু

এফএনএস: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গলায় লিচু আটকে সিয়াম আলী (৩) নামে...

Photo

কালীগঞ্জে মহাসড়ক ও থানা অবরোধ, ওসির অপসারণের দাবিতে বিক্ষোভ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার...

Photo

অধিগ্রহণে প্রবাসীর স্বপ্নভঙ্গ ক্ষতিপূরণের কম টাকায় আস্থার সংকটের প্রবাসি বিনিয়োগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: “দেশের জন্য কিছু করবো বলে সারাজীবনের...

Photo

কালীগঞ্জে অনুষ্ঠিত হলো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের কাষ্টভাঙ্গা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত