সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফর রাবার বুলেটে বাংলাদেশী যুবক আহত

উচ্চকন্ঠ   04-Aug-2026   33

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফর ছোড়া রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামের এক বাংলাদেশী যুবক আহত হয়েছে। সোমবার রাতে উপজেলার শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে। আহত রুবেল শ্যামকুড় মাঠপাড়ার মজিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার রাতে রুবেল কয়েকজনকে সাথে নিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। সেসময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রক্যাম্পের বিএসএফের টহলদল তাদের উপর রাবার বুলেটে ছোড়ে। এতে রুবেল গুলিতে আহত হয়। সেসময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর পরে যশোর মেডিকেলে ভর্তি করে। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, একজন আহত হয়েছে। তিনি বর্তমানে ঢাকায় আছে। তার পরিবারের সাথে আমাদের কথা হয়েছে।

office@ukantho.com


Photo

রাজশাহীতে রেলস্টেশনে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে ধর্ষণ

এফএনএস: রাজশাহীর চারঘাট উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার পর তার...

Photo

কালীগঞ্জে জমি-জমা বিরোধের জেরে নারী ও বৃদ্ধসহ ৪ জনকে পিটিয়ে জখম: থানায় মামলা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জমি-জমা বিরোধের...

Photo

রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪...

Photo

নড়াইলে সাংবাদিক ও পুলিশ সদস্যের বাড়িতে চুরি

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইল শহরের দুর্গাপুর মহিলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত