রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নড়াইলে জামায়াতে ইসলামির গণমিছিল

উচ্চকন্ঠ   01-Aug-2026   23

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে জামায়াতে ইসলামির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১ আগস্ট বিকালে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে রূপগঞ্জ মুচিরপোলসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু। সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
এ সময় বক্তব্য দেন সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আল আমিন, জেলা নায়েবেআমির মাস্টার জাকির হোসেন,জেলা যুব বিভাগের সভাপতি মোঃ খিয়াম উদ্দিন ও জেলা শিবিরের সভাপতি তাজ মোহাম্মদ।
এ সময়ে জেলা নায়েবে আমির মাস্টার জাকির হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন আপনার পিতা মাতা দুজনই ছিলেন দেশরত্ন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশের গর্বিত সন্তান এবং আপনার মাথা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশ একমাত্র আপোষহীন নেত্রী। আপনি সেই গর্বিত পিতা মাতার গর্বিত সন্তান। বাংলাদেশের মানুষ আপনাকে প্রধানমন্ত্রী পদ উপহার দিয়েছে। আপনি বাংলাদেশের মানুষের রায়ের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করবেন না।অনতিবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ কার্যকর করুন অন্যথয় বাংলাদেশের মানুষ আবারও আপনাকে ছেড়ে কথা বলবে না।

office@ukantho.com


Photo

মহেশপুর বিজিবি কর্তৃক মাদকদ্রব্য এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বাংলাদেশী নাগরিক আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)...

Photo

কালীগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসে সরকারি বই সংগ্রহে উৎকোচ নেওয়ার অভিযোগ

হুমায়ুন কবির কালীগঞ্জ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ২০২৫ শিক্ষাবর্ষের...

Photo

সিরাজগঞ্জে নাতনিকে গলাটিপে হত্যা, নানি গ্রেপ্তার

এফএনএস: সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামে এক শিশুকে...

Photo

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই জনের কারাদÐ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত