সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

উচ্চকন্ঠ   26-Jul-2026   13

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের খাল থেকে আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সকালে ওই গ্রামের ভাঙনের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবুল হোসেন ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দুরে স্বরূপপুর গ্রামের মৃত মৃত বাহার মন্ডলের ছেলে।
স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান জানান, সকালে খালের ব্রীজের নিচে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরিচয় শনাক্ত হলে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মহেশপুর থানার ওসি মেহেদি হাসান জানান, বৃদ্ধ আবুল হোসেন সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। খালের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতা বশত খালে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

office@ukantho.com


Photo

সংস্কার ও বিচারের পর নির্বাচন দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

এফএনএস: সংস্কার ও গণহত্যাকারীদের বিচারের পর নির্বাচন দেওয়ার আহ্বান...

Photo

সংস্কার প্রয়োজন, নির্বাচনের সময় ঠিক করবে সরকার: ইইউ রাষ্ট্রদূত

এফএনএস: বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল...

Photo

সেবাগ্রহীতার উপর হামলা। ঝিনাইদহ পৌরসভার ৬ কর্মচারী বরখাস্ত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সেবাগ্রহীতাকে মারধর করার...

Photo

সময় টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

ইকরামুর রহমান হিরন, বেনাপোল প্রতিনিধি: সময় টিভির নড়াইল প্রতিনিধি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত