মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

উচ্চকন্ঠ   02-Mar-2025   55

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঝিনাইদহ জেলার বিভিন্ন অঞ্চলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত ও নি¤œ আয়ের পরিবারের মাঝে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত ও নি¤œ আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন।
প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি সাজিদ মাহমুদ বলেন, এই কার্যক্রম সম্পন্ন করার পিছনে অনেকের-ই অবদান রয়েছে। কেউ অর্থ দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, আবার কেউ সময় দিয়ে সহযোগিতা করেছেন। সকলকে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম আরো বৃহৎ পরিসরে করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে সর্বসাধারণের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এমন মানবিক কাজে সর্বোচ্চ এগিয়ে আসার চেষ্টা করুন। সেই সাথে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমরা যেন সফলভাবে এবং সততার সাথে দেশ ও মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকতে পারি।

office@ukantho.com


Photo

বিগত ১৭ বছরে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায় চৌধুরী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়...

Photo

শৈলকুপায় কিশোরীকে গণধর্ষণ, আটক তিন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক কিশোরী...

Photo

বিএনপি শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে: টুকু

এফএনএস: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিস্ট...

Photo

বগুড়ায় হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৭

এফএনএস: বগুড়ায় সুন্দরী নারী দিয়ে ফাঁদে ফেলে দুই ব্যক্তিকে একটি ফ্ল্যাটে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত