রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জুলাই শহীদ দিবস পালিত

উচ্চকন্ঠ   17-Jul-2026   29

Photo

বাসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। বৃহস্পতিবার (১৬জুলাই) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে তাসলীম ক্লিনিকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জুলাই স্মৃতি স্তম্ভে জুলাই যোদ্ধাদের নিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। পরে পর্যায়ক্রমে পুলিশ বিভাগ, জেলা পরিষদ, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা।
সভায় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
‎আলোচনা সভায় বক্তারা, জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান।

office@ukantho.com


Photo

মুন্সিগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

এফএনএস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদরে দুই গোষ্ঠীর...

Photo

মোবারকগঞ্জ রেলস্টেশনে ফুটওভার ব্রিজ না থাকায় ভোগান্তিতে যাত্রীরা

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: মোবারকগঞ্জ রেলষ্ট্রেশনে দাঁড়িয়ে ট্রেন...

Photo

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে সীমা আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক...

Photo

ঝিনাইদহে পরিচয় সংকটে থাকা শিশুদের নিয়ে বসন্তবরণ ও বনভোজন অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে পরিচয় সংকটে থাকা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত