মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মাদক ও ধর্ষকের পক্ষে তদবিরকারীদেরও আইনের আওতায় আনা হবে: আইনমন্ত্রী

উচ্চকন্ঠ   17-Jun-2026   44

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ধর্ষণ ও মাদক কারবারের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের পক্ষে তদবিরকারীদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আসাদুজ্জামান খান| তিনি বলেছেন, মাদক ও ধর্ষণের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স এবং কোনো ব্যক্তি, রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে এসব অপরাধীকে রক্ষা করার সুযোগ পাবে না|
বুধবার (১৭ জুন) ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
আইনমন্ত্রী বলেন, ধর্ষক বা মাদক ব্যবসায়ীরা কোনো রাজনৈতিক দলের সম্পদ হতে পারে না| তাদের পক্ষে কোনো রাজনৈতিক নেতা বা প্রভাবশালী ব্যক্তি তদবির করলে তাকেও একই মামলায় আইনের মুখোমুখি করা হবে| সে নিজের দলের হলেও কোনো ছাড় দেওয়া হবে না|
তিনি বলেন, সমাজ থেকে মাদক ও নারী-শিশু নির্যাতনের মতো অপরাধ নির্মূলে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে| অপরাধীদের বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে|
দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় অর্থের অপচয় ও পাচার রোধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবতা যাচাই করা হচ্ছে| দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|
সরকারি সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনভোগান্তি কমানো এবং নাগরিকদের দ্রুত ও সহজে সেবা দেওয়ার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে| এর মাধ্যমে এক ছাতার নিচে বিভিন্ন সরকারি সেবা নিশ্চিত করা সম্ভব হবে|
সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, মাদক কারবারিরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে| তাদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে|
এ সময় তিনি কালীগঞ্জের আলোচিত শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান|
জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন|
এর আগে আইনমন্ত্রী ঝিনাইদহ পৌর এলাকায় নবনির্মিত একটি আধুনিক কসাইখানার উদ্বোধন করেন| পরে ˆশলকুপা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করেন|

office@ukantho.com


Photo

নারায়ণগঞ্জে মোটরসাইকেল আটকে গুলি করে-কুপিয়ে ছিনতাই

এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী দুই যুবকের ওপর হামলা...

Photo

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মী বহিষ্কার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত...

Photo

কালীগঞ্জে সনাতনী সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় সভা

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকার কালীগঞ্জ...

Photo

হাসপাতাল নাকি মাদক কারবারিদের নিরাপদ ঘাঁটি?

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: হাসপাতাল নাকি মাদক কারবারিদের নিরাপদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত