মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

উচ্চকন্ঠ   12-Jun-2026   41

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক দুটি অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ভোর ও দুপুরে উপজেলার ত্রিলোচনপুর ও নিয়ামতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক, চুরি ও বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বালিয়াডাঙ্গা (পূর্ব) গ্রামের বাসিন্দা মো. নাজমুল হোসেন (২৫) নামে এক যুবককে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
একই দিন দুপুরে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের গোয়ালবাড়ীয়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. ওহিদুল ইসলাম (৩৬)কে ১২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি নিয়ামতপুর (গোয়ালবাড়ী) গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ অভিযান আরও জোরদার করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।
মাদকবিরোধী চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

গাজীপুরে বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে স্বর্ণালংকার লুট

এফএনএস: গাজীপুর মহানগরীতে পশ্চিম ধীরাশ্রম এলাকায় একটি বাড়িতে ঢুকে...

Photo

কালীগঞ্জে তাল গাছের পাতা কেটে সাবাড় করে দিচ্ছে

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে প্রতি বছর জলবায়ুর...

Photo

রাজনৈতিক দলগুলোকে শেখ হাসিনার বিষয়ে স্পষ্ট করে বলতে হবে: প্রেস সচিব

এফএনএস:প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার...

Photo

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে: ৮ দল

এফএনএস: সরকারের তিন উপদেষ্টার মিসগাইডিং ভ‚মিকার কারণেই লেভেল প্লেয়িং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত