সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে নারীর লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   05-Jun-2026   88

Photo

এফএনএস: সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে অহিদা সুলতানা শিমু (৩৮) নামে এক বিধবা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে পুলিশ পুরাতন সাতক্ষীরার জিএন স্কুলের সামনের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। অহিদা সুলতানা শিমু (৪০) পুরাতন সাতক্ষীরার মিয়ারাজ হোসেনের মেয়ে। শিমুর বড় বোন রাবেয়া সুলতানা জানান, তারা পাঁচ বোন ও এক ভাই। ২০০৭ সালে শহরের সুলতানপুরের সাংবাদিক আহসানের সঙ্গে তার ছোট বোন অহিদা সুলতানা শিমুর বিয়ে হয়। বিয়ের তিন মাস পর শিমুর স্বামী আহসান আত্মহত্যা করে। এরপর থেকে সে তার কাছে নিজের ঘরে থাকতো। পৈতৃক সূত্রে পাওয়া একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিয়ে সে তার সংসার খরচ নির্বাহ করতো। দুই মাস আগে সেটি হাসান ইলেকট্রিকের মালিক হাসানের কাছে বিক্রি করে দেয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে ডাকতে গিয়ে ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। তার দুই কনুই ও পেটের উপরের চামড়া ওঠানো ছিল। স্থানীয়রা জানান, স্বামী মারা যাওয়ার পর শিমু বড় বোনের কাছে থাকলেও সে অনিয়ন্ত্রিত জীবনযাপন করতো। নিয়মিত নেশা জাতীয় ইনজেকশন নিতো। তার কাছে অনেকেই যাতায়াত করতো। এটা এলাকার মানুষ জানে। গত বছরের আগস্ট মাসে তার বাবা মারা যায়। একমাত্র ভাই মনিরুজ্জামান কিরণ বোনদের সঙ্গে বোঝাপড়া না হওয়ায় দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে সদর উপজেলার মাধবকটিতে বসবাস করছে। গত বৃহস্পতিবার লাশে দুর্গন্ধ ছড়াচ্ছিল। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, এ ঘটনায় গতকাল শুক্রবার থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য গতকাল শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে না।

office@ukantho.com


Photo

ক্লিন নড়াইল গড়ার লক্ষ্যে সদর হাসপাতালে পরিস্কার করেন এমপি আতাউর রহমান বাচ্চু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা...

Photo

কালীগঞ্জে সাংবাদিক সনেটের ওপর হামলাকারী সন্ত্রাসী আনার অবশেষে কারাগারে

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে দৈনিক আমাদের কন্ঠ...

Photo

গাড়ি নেই-প্লট নেই, রাশেদ খাঁনের: স্বর্ণ আছে ৩০ ভরি, স্ত্রীর ১০ ভরি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে...

Photo

কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী শামিমা মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

আরিফ মোল্ল্যা, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নার্সিং পুড়য়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত