মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

উচ্চকন্ঠ   04-Jun-2026   53

Photo

এফএনএস: বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই সহযোগিতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় স্টেফান লিলার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি জানান, ইউএনডিপি মনে করে জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত। দেশের গণতন্ত্রও শক্তিশালী হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে ইউএনডিপি প্রতিনিধিদলকে অবহিত করেন। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে সরকারের প্রচেষ্টার বিষয় তুলে ধরা হয়। একই সঙ্গে বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা কামনা করা হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রমবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, ইউএনডিপির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস স্পেশালিস্ট কীর্তিজাই পাহাড়ি এবং হেড অব গভর্ন্যান্স আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

নড়াইলের লোহাগড়ায় বিএনপি নেতাদের বাড়িঘর ও অফিস ভাংচুর করে গাছপালা কর্তন করলেন আ’লীগ নেতা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা...

Photo

সূর্যোদয় থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা বিএনপির...

Photo

নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে: ইইউ প্রধান পর্যবেক্ষক

এফএনএস: ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক...

Photo

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেবেন না

এফএনএস: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না স্থানীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত