শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মান্দায় মাদকসেবীর হামলায় স্কুলশিক্ষক গুরুতর আহত

উচ্চকন্ঠ   21-May-2026   33

Photo

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলায় মাদকসেবীর হামলায় এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব মোড়ে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষকের নাম আব্দুর রাজ্জাক (৪৭)। তিনি বালুবাজার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সোনাপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। অন্যদিকে অভিযুক্ত বজলুর রহমান চককেশব গ্রামের সফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বুধবার স্কুল ছুটির পর শিক্ষক আব্দুর রাজ্জাক বাড়ি ফেরার পথে চককেশব মোড়ে আগে থেকেই অবস্থান নেওয়া বজলুর রহমান দা নিয়ে তার ওপর হামলা করেন। হামলাকারীর একাধিক কোপে শিক্ষক রাজ্জাক গুরুতর আহত হন। এ সময় লোকজন এগিয়ে এলে হামলাকারী বজলুর রহমান পালিয়ে যায়। পরে শিক্ষক রাজ্জাককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, অভিযুক্ত বজলুর রহমান নিয়মিত একজন মাদকসেবী। মাতাল অবস্থায় রাস্তাঘাটে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করে। মাদক সেবনে বাধা দেওয়ায় বজলু বেশ কিছুদিন ধরে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে দাবী করেন তিনি।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের খাওয়ানো হলো চাউল পড়া

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর...

Photo

বাংলাদেশিদের ভিসা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যাচাই করবে ভারত

এফএনএস: ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার আগে আবেদনকারীদের...

Photo

কালিগঞ্জে জামাত নেতার বিরুদ্ধে সরকারি জমি দখল ও গাছ কাটার অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালিগঞ্জে সরকারি ভিপি জমি...

Photo

নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ থাকবে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৬ বছর গণতন্ত্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত