রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   21-May-2026   37

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অফিস কক্ষে সভাতে উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার অরুণ কুমার দাসের সভাপতিত্বে সভাতে আরও উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য কালিগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি ও উপজেলা জামাতের সাবেক আমির মাওলানা ওলিউর রহমান।
সভার শুরুতেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অরুণ কুমার হাসপাতালের বর্তমান চিত্র তুলে ধরে জানান, ১৯৬৭ সালে নির্মিত হাসপাতালের পুরাতন ভবনটি সংস্কার প্রয়োজন। নিরাপত্তা প্রহরী ও অ্যাম্বুলেন্স ড্রাইভার নেই। পর্যাপ্ত ডাক্তার, অফিস স্টাফ ও নার্স সহ নানা খাতেও জনবল সংকট রয়েছে। এছাড়াও হাসপাতালের উন্নয়ন তহবিল ফান্ডে জমাকৃত অর্থ ব্যবহার ও প্রেষনে বাইরে কর্মরত ডাক্তার ও নার্সদের হাসপাতালে ফেরাতে করণীয় প্রসঙ্গ তুলে ধরা হয়। সেই সাথেই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা হিসাবে এ হাসপাতালটি ১০০ শষ্যায় উন্নিত করা একান্ত প্রয়োজন।
এরপর সভাতে ব্যাপক আলোচনান্তে এমপি সহ উপস্থিত সদস্যবৃন্দ হাসপাতালে সকল সমস্যাদি ও সংকট নিরসনে সহযোগিতা করার আশ্বাস দেন। এবং উন্নয়ন ফান্ডের টাকায় হাসপাতালের উন্নয়নমূলক কাজ করা হবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিশির কুমারের সঞ্চালনায় সভাতে অন্নান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সেকেন্দার আলী, এনজিও প্রতিনিধি সোহেল আহমেদ, সাংবাদিক জামির হোসেন, শাহাজান আলী সাজু, হাসপাতাল কর্মরত অন্নান্য ডাক্তার ও অফিস কর্মকর্তা মাইনুর হোসেন প্রমুখ। সভাতে হাসপাতালের জানালা সংস্কার উন্নয়নে তিন সদস্য বিশিষ্ট্ এক কমিটি গঠন করা হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ছয় লেন সড়কের অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যসহ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: প্রায় অর্ধশত বছর আগের নির্ধারিত জমির...

Photo

যুদ্ধ পর্যবেক্ষণ করছে সরকার, এখনই বাড়ছে না জ্বালানি তেলের দাম: অর্থ উপদেষ্টা

এফএনএস: ইরান-ইসরায়েল যুদ্ধ পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা...

Photo

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কালীগঞ্জে মোবাইল কোর্ট, দুই ব্যবসায়ীকে জরিমানা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের...

Photo

শৈলকুপায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে ভাটই বাজার রণক্ষেত্র

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত