রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

পবিত্র ঈদুল আজহা কে সামনে রেখে জমজমাট কালীগঞ্জের পশু হাট

উচ্চকন্ঠ   16-May-2026   24

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহাকে সামনে রেখে কালীগঞ্জের বিভিন্ন স্থানে পশুর হাট বসেছে। এসব পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে জমে উঠেছে বেচাকেনা। আজ শনিবার (১৬ ই মে) সকাল থেকে বারোবাজার পশু হাটে ক্রেতা বিক্রেতাদের প্রচণ্ড ভিড় লক্ষ করা গেছে। সবাই নিজেদের পছন্দমতো কোরবানির পশু কিনে নিতে ব্যস্ত।

গান্না বাজার পশু হাট,কালীগঞ্জ নতুন বাজার পশু হাট, বারোবাজার পশু হাট, কালার বাজার পশু হাট সহ প্রতিটি হাটই এখন মানুষের উপচে পড়া ভিড়ে মুখরিত। ভোর থেকেই ক্রেতারা হাটে হাটে ঘুরে যাচ্ছেন, পশুর দাম-দর কষাকষি করছেন এবং পছন্দসই পশু কিনে বাড়ি ফিরছেন। বিক্রেতারা বলছেন, এই দশ দিন বেচাকেনার সবচেয়ে বড় সময়।

হাটগুলোতে বিভিন্ন জাতের গরু ছাড়াও খাসি, মহিষ, ছাগল ও ভেড়া পাওয়া যাচ্ছে। বিশেষ আকর্ষণ হিসেবে কোথাও কোথাও দেখা মিলেছে বিশাল সাইজের গরু। তবে এবারও মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। বড় গরুর চাহিদা তুলনামূলক কম থাকায় বিক্রেতারা চিন্তিত।

বারোবাজার হাটের এক ইজারাদার কামাল হোসেন বলেন, ‘এখন পর্যন্ত হাট স্থিতিশীল রয়েছে, তবে বড় গরুর চাহিদা কম হওয়ায় বিক্রেতারা উদ্বিগ্ন। বিকেল থেকে হাটে আরও মানুষের ঢল পড়বে বলে আশা করছি।’

বিপুল মানুষের ভিড় আর মূল্যবৃদ্ধির কারণে অনেক ক্রেতাই পশুর দামকে তুলনামূলক বেশি বলছেন।
চট্টগ্রাম থেকে আসা এক ক্রেতা বলেন, ‘প্রায় তিন ঘণ্টা ধরে ঘুরছি, কিন্তু বাজেটের মধ্যে গরু পাচ্ছিলাম না। দাম একটু বেশি। তবে পছন্দ হওয়াই দুই লক্ষ টাকা দিয়ে বিশাল সাইজের একটা কালো গরু কিনেছি।

অন্য একজন ক্রেতা মন্তব্য করেন, ‘বড় গরুর দাম অনেক বেশি, মাঝারি ও ছোটদের দামও বেশ চড়া।’

বারোবাজার পশুর হাটে আজ সকাল থেকেই ক্রেতার ভিড় লক্ষ করা গেছে। স্থায়ী এই পশুর হাটে নানা বর্ণের বিশালদেহী দেশি গরুর সমাহার সবার নজর কেড়েছে।

হাটের ইজারাদার কর্তৃপক্ষ জানিয়েছে পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও সুষ্ঠু বেচাকেনার জন্য পোশাকধারী ও সাদাপোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। ঈদকে কেন্দ্র করে নানা অপরাধমূলক কার্যকলাপ রোধে পুলিশ সদস্যরা বিশেষ সতর্ক অবস্থানে আছেন।’

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্তে মানবপাচার ঠেকাতে বিজিবির অভিযান, ২ দিনে আটক ৯ জন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মানব পাচার...

Photo

ঝিনাইদহে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: টেইসই উন্নয়ন অভীষ্ট অর্জন...

Photo

নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলো’র কর্মীরা

এফএনএস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং অন্তর্বর্তীকালীন...

Photo

৪১ দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশু দোলা-র লাশ

এফএনএস: রংপুরের কাউনিয়ায় নিখোঁজ হওয়ার ৪১ দিন পর দোলা মনি নামে এক শিশুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত