মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে পৌর এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে পথচারীরা, অহরহ ঘটছে দূর্ঘটনা

উচ্চকন্ঠ   07-May-2026   44

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কোটচাঁদপুর সড়কসহ পৌর এলাকার অধিকাংশ জায়গায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে পৌরসভার পাশেই এমন এক ঘটনার শিকার হন অমিত মুখার্জি নামে এক পথচারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে রাস্তার অপর প্রান্তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অমিত মুখার্জি। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা একটি পরিবহন গাড়ি রাস্তার জমে থাকা কাদা-পানি ছিটিয়ে দিলে তিনি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই পৌর এলাকার বিভিন্ন সড়কে পানি জমে থাকে। এতে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
ভুক্তভোগী অমিত মুখার্জি বলেন, দীর্ঘদিন ধরে পৌর এলাকার প্রায় প্রতিটি সড়কের পাশেই সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে। অধিকাংশ ড্রেন দীর্ঘদিন পরিষ্কার না করায় ময়লা-আবর্জনায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। সমস্যাগুলো দীর্ঘদিন চললেও পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
স্থানীয় পৌরবাসীর দাবি, নিয়মিত পৌরকর পরিশোধ করলেও তারা কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, পৌর এলাকার কয়েকটি স্থানে পানি নিষ্কাশনে সমস্যা রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দ্রুত ড্রেন পরিষ্কার ও প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হবে, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমানো যায়।
পৌরবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করবে পৌর কর্তৃপক্ষ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের টাকা লোপাটের আশঙ্কা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য...

Photo

নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস

এফএনএস: নতুন রাজনৈতিক দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না বলে মন্তব্য করেছেন...

Photo

গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ

এফএনএস: গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে বলে...

Photo

চট্টগ্রামে নারীকে লাথি মারা কর্মীকে বহিষ্কার করলো জামায়াত

এফএনএস: চট্টগ্রামে বামদলীয় গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে এক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত