রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দুই দপ্তরের ঠেলাঠেলি, সমস্যা সমাধানে রশি টানাটানিতে ভোগান্তীতে কালীগঞ্জবাসী

উচ্চকন্ঠ   30-Apr-2026   79

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: গত ৬ মাস ধরে অডিটারিয়ামটির মেঝে ফুড়ে বের হচ্ছে পানি। ভেসে যাচ্ছে হলরুমের ফ্লোর। শুরু থেকেই জনগুরুত্বপূর্ণ ওই সমস্যাটি নিরসনে দুটি দপ্তরের মধ্যে চলছে ঠেলাঠেলি। সমস্যা নিরসন না হওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত জেলা পরিষদের অডিটোরিয়ামটি এখন বেহাল অবস্থায় রুপ নিয়েছে। এ নিয়ে কালীগঞ্জ পৌরসভা নিজেদের দ্বায় এড়িয়ে বলছেন, অডিটোরিয়ামটি জেলা পরিষদের। তাই সৃষ্ট সমস্যাটিও জেলা পরিষদ সমাধান করবেন। অপরদিকে ঝিনাইদহ জেলা পরিষদের ভার্ষ্য, সমস্যাটি সৃষ্ট হয়েছে পৌরসভার পাইপ ফেটে। তারা মেরামত না করেই জেলা পরিষদের উপর চাপিয়ে দিচ্ছেন। এমন অবস্থাটি নিয়ে ওই দুই দপ্তরের ঠেলাঠেলিতে চরম ভোগান্তী পোহাচ্ছে অডিটোরিয়াম ব্যবহারকারীরা। উল্লেখ্য, এ সমস্যা ছাড়াও অডিটোরিয়ামটিতে সিলিং ফ্যান নষ্ট, টিনে ছিদ্র ও অস্বাস্থ্যকর ওয়াসরুমসহ আরো নানান সমস্যায় জর্জরিত। ফলে স্থানীয়দের প্রয়োজনে বিয়ে, সভা সমাবেশ বা অনুষ্টানের জন্য হলরুমটি ভাড়া নিয়ে প্রতিনিয়ত বিপাকে পড়ছেন ভ’ক্তভোগীরা।
খোজ নিয়ে দেখা গেছে, অডিটোরিয়াম সংলগ্ন কালীগঞ্জ পৌরসভার পানি সাপ্লাইয়ের পাম্পের পাইপ ফেটে হলরুমের মেঝে পানিতে ভেসে যাচ্ছে। বিষয়টি আগে থেকেই পৌর কর্তৃপক্ষ অবগত। ওই পানি পাম্পের চালক নুর ইসলাম স্বীকার করেই বলেন, এমন অবস্থা চলছে প্রায় ৬/৭ মাস যাবৎ। সমস্যাটি সমাধানে তারা তাকিয়ে আছেন জেলা পরিষদের উপর।
এদিকে পৌরসভার পানি পাইপের কারনেই সুষ্ট সমস্যাটির কথা অকপটে স্বিকার করেই কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত সচিব) ইন্জিনিয়ার কবির হোসেন বলেন, অডিটোরিামটি জেলা পরিষদের অধিনে। তাই, সমস্যাটিও তারাই সমাধান করবেন। গত মাসে তিনি সহ জেলা পরিষদের কর্মকর্তারা সরেজমিনে দেখেছেন। জেলা পরিষদ খুব শিগ্রই কাজ করবেন বলেও তাদেরকে জানিয়েছেন।
কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, পানির পাইপটি পৌরসভার হলেও সমস্যাটি জেলা পরিষদের। সেটি দ্রুত সমাধানে জেলা পরিষদ কর্তৃপক্ষকে পূনরায় তাগিদ দিবেন বলে জানান তিনি।
অপরদিকে ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, অডিটোরিয়ামটি আমাদের অধিনে পরিচালিত হলেও মুল সমস্যা পৌরসভার পানি সাপ্লাইয়ের পাইপে। পৌর কর্তৃপক্ষ তাদের পাইপের ক্ষত সমাধান না করেই কেন আমাদের উপর চাপাচ্ছে। কারনে আমাদের অডিটোরিয়াম পানিতে ভাসার দ্বায় পৌরসভার। দ্রুত সমস্যাটি নিরসনে তিনি পৌর কর্তৃপক্ষকে জোর তাগিদ দিবেন বলে যোগ করেন ।
বর্তমানে সমস্যাটি লাঘবে দু’টি দপ্তরের ঠেলাঠেলিতে মহা ভোগান্তীতে পড়েছে কালীগঞ্জের মানুষ। তারা অর্থ ব্যায় করে অডিটোরিয়াম ভাড়া নিয়ে কাঙ্খিত সুবিধা পাচ্ছেন না। এ নিয়ে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নেতা শফিউদ্দিন নামে এক ভ’ক্তভোগী জানায়, তার ভাইপোর বিয়ে অনুষ্টানের জন্য হলরুমটি ভাড়া নিয়ে পড়েছিলেন বিপাকে। অডিটোরিয়ামের ভেতরে মেঝে ফুড়ে অনর্গল পানি বের হচ্ছে। ফ্লোর ভেষে অনুষ্ঠান করা ছিল খুবই কঠিন। কোনরকমে কাপড় পর্দ্দা দিয়ে ঢেকে অনুষ্টান সম্পন্ন করেছিলেন। তিনি আরো বলেন, এটি কালীগঞ্জে একমাত্র বড় অডিটারিয়াম। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে চরম বেহাল দশায় পরিণত হয়েছে। ভবনটি দ্রুত সংস্কারের দাবী জানান তিনি।

office@ukantho.com


Photo

রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না: সালাহউদ্দিন

এফএনএস: রাজনৈতিক দলগুলোর বিভেদের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন...

Photo

জুলাই সনদে সংবিধান সম্পর্কিত বিষয়গুলো সাংবিধানিক আদেশে বাস্তবায়নের পক্ষে বিশেষজ্ঞরা

এফএনএস: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই...

Photo

কালীগঞ্জে মোটরচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো ৩ বছর বয়সী শিশু আবিরের

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে মোটরচালিত ভ্যানের...

Photo

নবম পে-স্কেলের গেজেটের দাবিতে মোবারকগঞ্জ রেলওয়ের প্রকৌশল বিভাগের অবস্থান কর্মসূচি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত