সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নিজ অস্ত্র দিয়ে কনস্টেবলের আত্মহত্যা

উচ্চকন্ঠ   18-Apr-2026   74

Photo

এফএনএস:খুলনার রেলওয়ে পুলিশ লাইন্সে ডিউটিরত কনস্টেবল সম্রাট বিশ্বাসের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবর ভোর সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে খুলনা রেলওয়ের এসআরপি, সোনাডাঙ্গা থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কনস্টেবলের স্ত্রী পূজা বিশ্বাসও পুলিশে চাকরি করেন। তিনি সাতক্ষীরা জেলায় কর্মরত। খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯) গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে। তিনি গত বছরের ৩ নভেম্বর এখানে যোগদান করেন। তার আচার-আচরণ ভালো ছিল। ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত তার ডিউটি ছিল। ভোর সাড়ে ৪টার দিকে তার ব্যবহৃত চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

office@ukantho.com


Photo

নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে সরকার কথা রাখেনি: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

Photo

যশোরে বিধবা বোনকে কু প্রস্তাবের জেরে ভাই খুন, দুইজন আটক

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের...

Photo

সাজেকে ভয়াবহ আগুন, পুড়েছে ৬০ স্থাপনা

এফএনএস: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্রে...

Photo

বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫

এফএনএস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মুলাদীতে ছাত্রদল ও...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত