শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নারী ফাঁদের অভিযোগ: তদন্তের আশ্বাস দিলেন ওসি

উচ্চকন্ঠ   10-Apr-2026   133

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক পুলিশ কর্মকর্তা ও এক নারীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে ফাঁদ তৈরি করে সাধারণ মানুষকে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তকিবুর রহমান এবং পিংকি রানী ঘোষ নামের এক নারী মিলে একটি চক্র গড়ে তুলেছেন। এই চক্রের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে। কেউ কেউ টাকা দিয়ে রক্ষা পেলেও, অনেকেই মিথ্যা মামলার আসামি হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের মৃত অধীর ঘোষের মেয়ে পিংকি রানী ঘোষের ব্যক্তিগত জীবন নানা বিতর্কে জড়িত। অল্প বয়সে বিয়ে, পরবর্তীতে একাধিক সম্পর্ক এবং সংসার ত্যাগের পর তিনি পুলিশের এই কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ হন। এরপর থেকেই তারা যৌথভাবে এই প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।
এ চক্রের শিকার হয়েছেন উপজেলার ষাটোর্ধ্ব অনোয়ার হোসেন, মুজাহিদুল ইসলামসহ আরও অনেকেই। অভিযোগ রয়েছে, তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হয়েছে। কেউ কেউ টাকা দিয়ে মামলা থেকে রেহাই পেলেও, অনেকে এখনও আইনি জটিলতায় ভুগছেন এবং কেউ কেউ এলাকা ছাড়তেও বাধ্য হয়েছেন।
এ বিষয়ে জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি আনোয়ারুজ্জামান আজাদ বলেন,এ ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
অভিযোগ অস্বীকার করে উপ-পরিদর্শক তকিবুর রহমান বলেন,আমি এমন কোনো ঘটনার সঙ্গে জড়িত নই। এসব অভিযোগ ভিত্তিহীন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন,উল্লেখিত ঘটনাগুলো আমার যোগদানের আগের। তবুও বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।
এদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ঝিনাইদহ পুলিশ সুপারসহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

office@ukantho.com


Photo

চাঁদপুরে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর আসামির মৃত্যু

এফএনএস: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার...

Photo

ধর্ষণ মামলার শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষ: আইনজীবীদের কাছে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা

এফএনএস: জামালপুরে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলার ঘটনায় ক্ষমা...

Photo

ঝিনাইদহে আমের আধুনিক উৎপাদন প্রযুক্তি শীর্ষক মতবিনিময় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ৬ নং গান্না ইউনিয়নের...

Photo

কালীগঞ্জের রেজাউদ্দিন স্টালিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন ডিজি

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ,প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত