শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুদচক্রের বিরুদ্ধে অভিযান: লরি জব্দ, গ্রেফতার ৪

উচ্চকন্ঠ   30-Mar-2026   69

Photo

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি তেলবাহী লরি জব্দ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানাধীন বড়গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই পবিত্র মন্ডল ও এএসআই মোঃ ইব্রাহীম হোসেনের নেতৃত্বে নিয়মিত রাত্রিকালীন টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে ৩০ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কয়রাডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভালাইপুর-হাটবোয়ালিয়াগামী সড়কের পাশে একটি তেল, চাল ও ভুষির দোকানে তেলবাহী একটি লরি ট্রাক (রেজি. নং- ঝিনাইদহ-ঢ-৪১-০০১১) থেকে অবৈধভাবে ব্যারেলে জ্বালানি তেল নামানো হচ্ছিল। সন্দেহবশত জিজ্ঞাসাবাদে লরিতে থাকা তেলের পরিমাণ জানা যায়—২ হাজার ৮০০ লিটার ডিজেল এবং মোট ৮ হাজার ৭০০ লিটার পেট্রোল (লরির ডিপ ও ব্যারেলসহ)।
এ সময় দায়িত্বরত ব্যক্তিরা তেল মজুদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে পুলিশ তাৎক্ষণিকভাবে লরি ট্রাকসহ বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করে। পাশাপাশি ঘটনাস্থল থেকেই ৪ জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে তারা পরস্পরের যোগসাজশে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ আলী হোসেন (৫৩), লরি চালক; মোঃ মোজাম হোসেন (৪৫) ও মোঃ রাহেন আলী (২৮), লরির হেলপার; এবং মোঃ টিটন আলী (৩৭), তেল গ্রহণকারী।
এ ঘটনায় জড়িত আরও দুইজন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

office@ukantho.com


Photo

কে কোন দল করবে, তা নির্ধারণের অধিকার কারও নেই: বিরোধীদলীয় নেতা

এফএনএস: জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের তীব্র...

Photo

এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত আব্দুল্লাহ

এফএনএস: অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে আলোচনার মধ্যে জাতীয়...

Photo

বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায়: তারেক রহমান

এফএনএস: বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায় বলে উল্লেখ করেছেন দলটির...

Photo

মাদারীপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

এফএনএস: মাদারীপুরের শিবচরে এটি ব্রিজসংলগ্ন জঙ্গলের পাশ থেকে কামরুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত