শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে পাম্পে দীর্ঘ লাইন, মিলছে না পর্যাপ্ত তেল, কৃত্রিম সংকট নিরসনে প্রশাসনের সহযোগিতা চান গ্রাহকরা

উচ্চকন্ঠ   16-Mar-2026   51

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার বিভিন্ন তেল পাম্পে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বিশেষ করে শহরের হামদহ রেজাউল ফিলিং স্টেশন, শহরের পায়রা চত্বরের মেসার্স এম.এ. কাশেম ফিলিং স্টেশন, বিষয়খালী ইউছুপ ফিলিং স্টেশনসহ জেলার সকল ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকদের। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কয়েকটি পেট্রোল পাম্পে তেলের সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে অনেক গ্রাহকের অভিযোগ, এটি প্রকৃত সংকট নয়; বরং কৃত্রিমভাবে তেল সরবরাহ কমিয়ে দেওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
তেল নিতে আসা কৃষক হোসেন আলী বলেন, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ঠিকমতো তেল পাওয়া যাচ্ছে না। এতে আমাদের সময় ও কাজ দুটোই নষ্ট হচ্ছে। তেল নিতে আসা অপর মোটরসাইকেল চালক নয়ন হোসেনও একই অভিযোগ করেন।
আরেক মোটরসাইকেল চালক মিলন হোসেন বলেন, প্রতিদিনই একই অবস্থা। পাম্পে এসে দেখি লম্বা লাইন। কখন তেল পাওয়া যাবে তারও কোনো নিশ্চয়তা নেই।
বাবুল হোসেন নামের আরেক গ্রাহক জানান, আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক। যদি কোথাও কৃত্রিম সংকট তৈরি করা হয়ে থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এদিকে ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত এই সমস্যার সমাধানে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তাদের দাবি, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি হলে তা কঠোরভাবে দমন করা হোক।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ালে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে মনে করছেন স্থানীয়রা।

office@ukantho.com


Photo

আওয়ামী লীগের নামে কোনো দল রাজনীতি করতে পারবে না: নুর

এফএনএস: আওয়ামী লীগের নামে কোনো রাজনৈতিক দল গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে...

Photo

বিশ্বকাপের রঙে রঙিন কবি গোলাম মোস্তফার বাড়ি, ফুটবল ভিলেজ মনোহরপুরে দর্শনার্থীদের ঢল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চার বছর অপেক্ষার পর আবারও শুরু হয়েছে...

Photo

বারবাজারে যুবদল-ছাত্রদল নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজারে বিএনপির...

Photo

জুলাই সনদ জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি: আলী রীয়াজ

এফএনএস: জুলাই সনদকে দেশের জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত