সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

উচ্চকন্ঠ   02-Mar-2026   50

Photo

এফএনএস: রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করতে আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলামের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম রাজধানীর সড়ক ও গণপরিবহন ব্যবস্থার বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। সব কিছু শোনার পর প্রধানমন্ত্রী বর্তমান জনভোগান্তি লাঘবে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বিশেষভাবে গুরুত্বারোপ করে রাজধানীতে মহিলা বাস সার্ভিস চালু করতে মন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
ঢাকার যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করলেন প্রধানমন্ত্রী: রাজধানীর চিরচেনা যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই লক্ষ্যে সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে এক উচ্চপর্যায়ের পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশিষ্ট প্রকৌশলী ও পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামসুল হকের নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে আলোচনা করেন। রাজধানীর যানজট কমিয়ে জনজীবন স্বস্তিদায়ক করতে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও কৌশলগত পরিবর্তনের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন প্রধানমন্ত্রী। একই দিনে শেরেবাংলা নগরে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও স্থাপত্য উন্নয়নের বিষয়ে স্থপতিদের সঙ্গে আলোচনা করেছেন তারেক রহমান। সচিবালয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে পৃথক দুটি বৈঠক করেন। এসব বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চলমান প্রকল্প ও প্রশাসনিক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, সোমবার সকাল ৯টা ১৩ মিনিটে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিয়মিতভাবে সচিবালয়ে দাফতরিক কাজে অংশ নিচ্ছেন।

office@ukantho.com


Photo

জামায়াত নেতাদের হত্যা করে দেশকে কলঙ্কিত করা হয়েছে

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য...

Photo

ভারতীয় আধিপত্যবাদ কোনো ফরম্যাটে বাংলাদেশে প্রবেশ করবে না: হাসনাত

এফএনএস: বাংলাদেশে ভারতীয় আধিপত্য কোনো ফরম্যাটে, কোনো ব্যক্তি, কোনো...

Photo

আয়নাঘরেই আটকে রাখা হয়েছিল, সনাক্ত করলেন আসিফ-নাহিদ

এফএনএস: জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় নাহিদ ইসলাম ও আসিফ...

Photo

নিবন্ধনের জন্য আবেদন জমা দিল এনসিপি, প্রতীক হিসেবে চায় শাপলা

এফএনএস: ছাত্র আন্দোলনের মাটি থেকে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত