রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

দিনাজপুরে ভুট্টা ক্ষেতে মিলল শিশুর লাশ

উচ্চকন্ঠ   28-Feb-2026   77

Photo

এফএনএস: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পর শাওন ওরফে শামস (৮) নামে এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত শাওন ওই গ্রামের মইনুল ইসলামের ছেলে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশের। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকে শাওনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। কী কারণে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

office@ukantho.com


Photo

ধর্ষণের অভিযোগে কালীগঞ্জে যুবক গ্রেপ্তার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে...

Photo

গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে লাঠি খেলা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপার রঘুনন্দনপুর গ্রামে...

Photo

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের...

Photo

কালীগঞ্জে ১০০ পিচ ইয়াবাসহ ০১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ওহিদুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত