প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে জামায়াত ইসলামীর কোরআন বিতরণ
উচ্চকন্ঠ 17-Feb-2026 98
একরামুল তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগ কোরআন বিতরণ হয়েছে।
১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন ২নং জামাল ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজান উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কলেজের প্রিন্সিপাল ও ইউনিয়ন পরিষদের সচিবের সাথে সাক্ষাৎ করেন এবং আল কোরআন ও ইসলামী সাহিত্য উপহার প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং জামাল ইউনিয়ন আমীর মোস্তাফিজুর রহমান বাবলু, ইউনিয়ন যুব বিভাগের সহসভাপতি আল-আমীন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস, ইসলামি ছাত্রশিবির এর সবুজ হোসেন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
office@ukantho.com