অপরাধ
ঝিনাইদহে সহযোগীসহ চরমপন্থী নেতাকে গুলি করে হত্যার পর এলাকায় আতংক
উচ্চকন্ঠ 22-Feb-2025 50
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় গুলিতে পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফসহ ৩ জন নিহতের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। একই স্থানে ২০০৩ সালের ৫ ডিসেম্বর ৫জনকে হত্যা করা হয়। সেসময়ও জাসদ গণবাহিনী ওই হত্যাকান্ডের সাথে জড়ি ছিল বলে পুলিশ জানিয়েছিল।
শনিবার ভোরে নিহতের লাশ শৈলকুপা থানায় নিয়ে গেলে হানিফ ছাড়াও তার শ্যালক লিটন ও সহযোগী রাইসুলের পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যরা। আজ শনিবার দুপুরে তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শুক্রবার বিকেলে মোবাইল কল দিয়ে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় দাবী করে স্বজনরা বলছেন, এ হত্যার বিচার চান তারা।
নিহত হানিফের নামে হত্যাসহ অন্তত ১৫ টি মামলা ছিলো। একটি মামলায় তার মৃত্যুদন্ডের আদেশ দিলে হাসিনা সরকারের সময় রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন।
এর আগে শুক্রবার রাত ৮ টার দিকে হঠাৎ শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নির্জন শশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে হানিফসহ তার দুই সহযোগীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
অপরদিকে হত্যার দায় স্বীকার করে জাসদ গণবাহিনীর কালু পরিচয় দিয়ে গণমাধ্যমকর্মীদে কাছে হোয়টসআপ ম্যাসেজ পাঠায়।
office@ukantho.com