বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

লাইফস্টাইল

ভেষজ চায়ের কোনটির কী গুণ জানেন?

উচ্চকন্ঠ   26-Nov-2024   116

Photo

ভেষজ চা

গরম কিংবা শীতে সাতসকালে এক কাপ ধোঁয়া ওঠা উষ্ণ চায়ে চুমুক না দিলে অনেকের ঘুম ভাঙে না। সকালের দিকে স্বাস্থ্য সচেতনদের গলা ভেজে লিকার চায়ে। আবার যারা ওজন কমাতে উঠেপড়ে লেগেছেন, তারা গ্রিন টি ছাড়া অন্য কিছু চেনেন না। আবার অনেকে এসব থেকে কয়েক ধাপ ওপরে। ভেষজ চায়ে চুমুক দিয়ে জীবন কাটিয়ে দিচ্ছেন, অথচ কোন চায়ের কী গুণ সেটা এখনও জানেন না তারা। শীতের মৌসুমে ভেষজ চা প্রেমীরা জেনে নিন, কোন চায়ের কী গুণ।

তুলসি চা
ঠান্ডা-গরমের মৌসুমে সর্দি-কাশি লেগেই থাকে। তবে যদি রোজ এক কাপ করে তুলসি চা খেতে পারেন, তাহলে ঠান্ডা লাগার আশঙ্কা কিন্তু অনেকটাই কমবে। একটি পাত্রে পানি গরম করে তাতে তুলসি পাতা ফুটিয়ে নিন। তারপর মধু ও লেবু মিশিয়ে নিলেই তৈরি তুলসি চা। লেবুতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সহায়তা করে। ডায়াবিটিসের সমস্যা থাকলে নিয়মিত তুলসি চা খান, এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

দারচিনি চা
শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরাতে চান? তাহলে এই পানীয়টি আপনাকে খেতেই হবে। একটি পাত্রে পানি গরম করে দারচিনি গুঁড়ো, লেবুর রস ও মধু মিশিয়ে নিন। তারপর এই চা ছেঁকে খান। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা বিভিন্ন রোগ থেকে শরীরকে বাঁচাতে সহায়তা করে। ঋতুস্রাবের সময় পেটে ব্যথা হলে, তা থেকেও আরাম মিলবে এই চা খেলে।

পুদিনা চা
বদহজমের সমস্যায় ভুগছেন? পুদিনা পাতার চা খান। পানি গরম করে তাতে কুচি কুচি করে কয়েকটা পুদিনা পাতা কেটে মিনিট ১৫ ঢাকা দিয়ে রাখুন। পাতা কেটে দিলে পুদিনার গন্ধটা পুরোটাই পাবেন। নিঃশ্বাসের দুর্গন্ধ এড়াতেও খেতে পারেন পুদিনা চা। এই চা খেলে নিমেষেই দূর হয়ে যাবে যে কোনও শারীরিক ও মানসিক ক্লান্তি।

সাম্প্রতিক গবেষণা বলছে, একটানা কাজ করার জন্য মনযোগ বাড়াতেও সহায়তা করে এই চা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের প্রতিষ্ঠাতা সদস্যের স্মরণে দোয়া মাহফিল

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আবুবকর...

Photo

নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক

এফএনএস: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক...

Photo

চাকরিতে বৈষম্য হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন: মাহমুদুর রহমান মান্না

এফএনএস: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এরকম দেশ...

Photo

নড়াইল-২ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত