মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতার সমাপনী এবং মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

উচ্চকন্ঠ   27-Jan-2026   88

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিস ঝিনাইদহ এর আয়োজনে (অনূর্ধ্ব১৬) হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত হকি খেলায় চ্যাম্পিয়ন হয় হলুদ হকি দল ও রানার্সআপ হয় নীল হকি দল। টেবিল টেনিস খেলায় বালক এককে চ্যাম্পিয়ন হয় সানি মোল্লা ও রানার্সআপ হয় মো: তানজিবুর রহমান। দ্বৈতে চ্যাম্পিয়ন হয় সানি মোল্লা ও আল আমিন মন্ডল এবং রানার্সআপ হয় তানজিবুর রহমান ও সমৃদ্ধ বিশ্বাস। বালিকা এককে চ্যাম্পিয়ন হয় নুসরাত নওরীন ও রানার্সআপ হয় নাদিরা। বালিকা দ্বৈত চ্যাম্পিয়ন হয় রানী খাতুন ও নুসরাত নওরীন এবং রানার্সআপ হয় বৃষ্টি ও মারিয়া বিনতে আজাদ। একই দিনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের (অনূর্ধ্ব-১৫) সনদপত্র বিতরণ করা হয়। উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ফুটবল প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেয়ারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুর রউফ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, দর্শনার্থীবৃন্দ। মাসব্যাপী (২১ টি সেশনে) ফুটবল প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন বালক ফুটবলার অংশগ্রহণ করে।

office@ukantho.com


Photo

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও চোখে চোখ রেখে কথা বলা যায়: তথ্য উপদেষ্টা

এফএনএস: ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও প্রয়োজনে...

Photo

এই সরকার দিয়ে কোনো অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ডা. তাহের

এফএনএস: বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে পক্ষপাতদুষ্টতা রয়েছে- এমন...

Photo

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা

এফএনএস: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চরশৌলমারিতে...

Photo

প্রচারে তারেক ও জিয়ার ছবি ব্যবহার করা যাবে না: ইসিকে এনসিপি

এফএনএস: নির্বাচনী প্রচারে দলীয় প্রধানের পরিবর্তে তারেক রহমান বা শহীদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত