বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

র‌্যাব কর্মকর্তা হত্যাকান্ডে মামলা, ৩ জন গ্রেপ্তার

উচ্চকন্ঠ   22-Jan-2026   53

Photo

এফএনএস: চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র‌্যাব কর্মকর্তা হত্যাকান্ডের ঘটনায় স্থানীয় মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের নামে মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে র‌্যাব-৭ এর একজন উপ-সহকারী পরিচালক বাদী হয়ে সীতাকুন্ড থানায় মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জাহিদ, ইউনুস ও আরিফ। সীতাকুন্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন এজাহারভুক্ত এবং একজন তদন্তে পাওয়া আসামি। গত সোমবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম র‌্যাবের উপ-সহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এই ঘটনায় র‌্যাবের আরও তিন সদস্য এবং মনা নামের একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব হোসেন বিজিবি’র নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র‌্যাবে কর্মরত ছিলেন। পুলিশ, র‌্যাব ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে ইয়াসিনের নেতৃত্বে জঙ্গল সলিমপুর এলাকায় বিএনপির একটি কার্যালয় উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে সেখানে বিপুলসংখ্যক লোকজন জড়ো হয়। অন্যদিকে রুকন গ্রুপের অনুসারী ও র‌্যাবের সোর্স মনা র‌্যাবকে জানান, ওই অনুষ্ঠানে ইয়াসিন উপস্থিত থাকতে পারেন। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম র‌্যাবের পতেঙ্গা দপ্তর থেকে ৫০ জনের বেশি সদস্যের একটি দল সেখানে অভিযান চালাতে যায়। বেলা পৌনে চারটার দিকে অভিযান পরিচালনার সময় র‌্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে র‌্যাবের চার সদস্য ও সোর্স মনাকে আটকে ফেলা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে মারধর করা হয়। খবর পেয়ে সীতাকুন্ড থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় একটি পক্ষের সহায়তায় গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন। জঙ্গল সলিমপুর এলাকা দীর্ঘদিন ধরে পাহাড় দখল, অবৈধ বসতি এবং প্লট বাণিজ্যকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসের জন্য আলোচিত। হাজার কোটি টাকার সরকারি খাস জমির নিয়ন্ত্রণ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে সংঘর্ষ ও হত্যাকান্ডের ঘটনা ঘটছে।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, চার ঘণ্টা বন্ধ থাকার পর রেল চলাচল স্বাভাবিক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর...

Photo

ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে...

Photo

জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, শহীদরা জাতীয় বীর, আছে আইনি সুরক্ষার কথা

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই...

Photo

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ কারলেন সিইসি নাসির উদ্দিন

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচিতদের কোনো...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত