সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষে একজন নিহত

উচ্চকন্ঠ   14-Jan-2026   75

Photo

‎বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষে প্রান্ত ইসলাম (২২) নামে একজন নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী নয়ন নামের একজন আহত হয়েছেন।
‎‎মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ওই উপজেলার সাতব্রীজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎‎নিহত প্রান্ত ইসলাম হরিণাকুন্ডু উপজেলার বাহাদুরপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। আহত মোটরসাইকেল আরোহী একই গ্রামের নফর মণ্ডলের ছেলে নয়ন। আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
‎‎প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে সাতটার দিকে হরিণাকুণ্ডু থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি জোড়াদহ বাজারের দিকে যাচ্ছিল। সংঘর্ষে মোটরসাইকেলের একজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক প্রান্তকে মৃত ঘোষণা করেন।
‎‎হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, সাতব্রীজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। মরদেহ নিহতের পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়েছে। তবে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

office@ukantho.com


Photo

রোহিঙ্গা সংকটের এখনও কার্যকর সমাধান খুঁজে পাওয়া যায়নি: পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: মিয়ানমারে গৃহযুদ্ধের মধ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য...

Photo

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের ইমন, পরিবারের শোকের মাতম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ছেলের কণ্ঠ শোনেননি তিন মাস। আর ফোন...

Photo

যাত্রী সেজে চালককে আহত করে অটোরিকশা ছিনতাই

এফএনএস:রাজধানীর রমনা এলাকায় যাত্রী সেজে এক চালককে আহত করে তার অটোরিকশা...

Photo

মহেশপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সফল করার লক্ষে পথসভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত