বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

উচ্চকন্ঠ   31-Dec-2025   49

Photo

এফএনএস: মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকাল ৩টায় মানিক মিয়া এভিনিউতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার আগের পরিবারের পক্ষ থেকে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকতে ঋণ নিয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি পরিশোধ করে দেবো। তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। মায়ের জন্য সবাই দোয়া করবেন। উল্লেখ্য, গত মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার যান রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।

office@ukantho.com


Photo

তারেক রহমানের ঈদ উপহার পেলেন কালীগঞ্জে নিহত যুবদল নেতার পরিবার

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

Photo

বিশ^মানের হাসপাতাল স্থাপনের দাবীতে কালীগঞ্জে রাজনৈতিক, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের মতবিনিময় সভা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে একটি...

Photo

ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত

হাবিব ওসমান ও বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শিক্ষকতা পেশা: মিলিত...

Photo

স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন চাই: টুকু

এফএনএস: স্থানীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত