রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

তথ্য-প্রযুক্তি

গোপন চিঠি নিয়ে ফেসবুকে হইচই

উচ্চকন্ঠ   26-Nov-2024   145

Photo

ইন্টারনেট ও ই-মেইলের যুগে চিঠি এখন নস্টালজিয়া।

সময়ের পালা বদলে হারিয়ে গেছে নব্বই দশকের সেই চিঠির দিনগুলো, যেখানে আবেগ ভালোবাসার মাধ্যমে প্রিয় ব্যক্তিকে চিঠি লেখা হতো। ইন্টারনেট ও ই-মেইলের যুগে চিঠি এখন নস্টালজিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নস্টালজিয়াই এবার ঘুরে ফিরে এলো। এখানে বাদামি খামের পুরানো গন্ধ না থাকলেও আবেগ আগের মতোই রয়েছে। অল্প কয়েকদিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে ‘চিঠি ডটমি’ নামের একটি গুগল প্লে অ্যাপ্লিকেশন।

যেখানে প্রিয়জনকে চিঠি লেখা যাবে নিজের নাম, পরিচয় গোপন রেখে। চলতি মাসের শুরুতে গুগল প্লে স্টোরে প্রকাশ করা হয়েছে চিঠি ডটমি নামে অ্যাপটি। ইতোমধ্যে প্রায় ১ লাখ বার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে, ১০ লাখেরও বেশি চিঠি প্রকাশ বা পাঠানো হয়েছে অ্যাপটির মাধ্যমে।

অ্যাপটির নির্মাতা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হাসান। বিশেষ এই অ্যাপের বিশেষত্ব হল, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরানো দিনের মতো কাগজে, হাতে লেখা অক্ষরের মতোই নোটপ্যাডের মাধ্যমে চিঠি লিখতে পারবেন। চিঠির কাগজ ও হাতের লেখার বিভিন্ন ডিজাইন অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এই অ্যাপের কাজ অত্যন্ত সহজ। গুগল প্লে স্টোরে গিয়ে ‘Chithi.me’ লিখে সার্চ করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার পর নিজের নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এবং নিজের নামে একটি লিংক শেয়ার করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

লিংকে নিজের পরিচিতরা এখানে ঢুকে আপনাকে চিঠি লিখবেন। তবে এখানে লেখকের নাম বা পরিচয় কিছুই দেখতে পাবেন না আপনি। তবে যদি তিনি নিজের পরিচয় দিতে চান তাহলে তিনি দিতেই পারেন। সেক্ষেত্রে অবশ্য এটি আর বেনামি থাকবে না। তবে আপনার সম্পর্কে অন্যেরা কী ধারণা রয়েছে অতি সহজে তা জানতে পেরে যাবেন আপনি।

office@ukantho.com


Photo

বাগেরহাটে স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

এফএনএস:বাগেরহাটের মোংলায় তালাক দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন...

Photo

শৈলকুপায় যুবদল নেতার নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে এলাকাবাসী নিজেরাই করছেন সড়ক সংস্কার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: চলছে সড়ক সংস্কার। তাতে যোগ...

Photo

মহেশপুরে জামায়াত প্রার্থীর সমর্থনে গণমিছিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াত...

Photo

এ মাসেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে: সালাহউদ্দিন

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মার্চ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত