মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

হাদিকে গুলির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

উচ্চকন্ঠ   14-Dec-2025   72

Photo

এফএনএস: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করে র‌্যাব। পরে আরও দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানান। হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল কাশেম ও মায়ের নাম ফুরকোন। তিনি পেশায় শ্রমিক। উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

office@ukantho.com


Photo

মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে:আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির...

Photo

ইসলামী বিশ্ববিদ্যালয় পিএইচডি ফেলো সুকান্ত কুমারের প্রি-সাবমিসন সেমিনার অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট...

Photo

কালীগঞ্জে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে থানার সামনে শাহরিয়ার আলম সোহাগ...

Photo

বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশ অর্জনে সহায়ক: মঈন খান

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত