শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

উচ্চকন্ঠ   12-Dec-2025   80

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের প্রেসক্লাব মহেশপুরের কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মহেশপুর থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাব মহেশপুরের সভাপতি ও মাইটিভি এবং দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি সরোয়ার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার মহেশপুর উপজেলা প্রতিনিধি মোঃ ওবাইদুল হক, সহ-সভাপতি ও দৈনিক নবচিত্র পত্রিকার মহেশপুর পৌর প্রতিনিধি জালাল উদ্দিন, আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক নবচিত্র পত্রিকার সীমান্ত প্রতিনিধি জমশেদ আলম বুকুল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নবচিত্র ও জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিনের কণ্ঠ পত্রিকার মহেশপুর সংবাদদাতা শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রহিম ও ক্রীড়া সম্পাদক আহসান হাবিব, প্রচার সম্পাদক ও দৈনিক সরেজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মশিয়ার রহমান টিংকু, দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজন, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য খোকন, আব্দুল হাকিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত ওসি মেহেদী হাসান বলেন, মহেশপুর উপজেলাকে মাদক, চোরাচালান ও সামাজিক অপরাধমুক্ত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় প্রেসক্লাবের নেতারা আশা প্রকাশ করেন, নতুন ওসির নেতৃত্বে থানার সেবা আরও গতিশীল হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। সভা শেষে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সু-সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

office@ukantho.com


Photo

একই চেয়ারে সাত বছর! কালীগঞ্জ ইউএনও অফিসে যুথিকা বিশ্বাসের একচ্ছত্র সাম্রাজ্য

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে তিন বছর পর পর বদলির...

Photo

শেখ হাসিনার সাড়ে ১৫ বছরে মিডিয়ার ব্যর্থতা ছিল: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত সাড়ে ১৫ বছরে...

Photo

নড়াইলে পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের...

Photo

মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে বিভাজন সৃষ্টি করা হয়েছিল:প্রেস: কাউন্সিলের চেয়ারম্যান

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশ প্রেস কাউন্সিলের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত