বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

উচ্চকন্ঠ   08-Dec-2025   86

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় একটি জুয়েলারিদোকানে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল পুলিশ পরিচয়ে লুট করে নিয়ে গেছে স্বর্ণেরগহনা ও রূপা। গেল রাত ৪ টার দিকে শৈলকুপা উপজেলা শহরের থানা রোড়ে এ ঘটনা ঘটে।¯স্থানীয়রা জানায়, রাত ৪ টার দিকেথানা রোডের ভাই ভাই জুয়েলার্সে একদল ডাকাত প্রথমে পুলিশ পরিচয় দিয়ে নাইট গার্ডকেআটক করে। পরে দোকানের তালা ভেঙে প্রবেশ করে কানের দুল, চেইন, আংটি, টিকলিসহবিভিন্ন তৈরী গহনা লুট করে। ডাকাতরার ১৫ ভরি স্বর্ণ ও ৮০ ভরি রূপার গহনা লুট করেছেবলে দাবি দোকান মালিক উজ্জল সরকারের। যাওয়ার সময় নাইটগার্ড আব্দুর রশিদকে চোক মুখবেঁধে তুলে নিয়ে যায়। পরে সকালের দিকে ফরিদপুরের মধুকালী এলাকায় মারধর করে ফেলেরেখে যায়। স্থানীয়রা সকালে এতে তাকে মুক্ত করলে সেখান থেকে ফিরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার (এসপি) মাহফুজ আফজাল বলেন, একযোগে জেলার ছয় থানার ওসি বদলি হওয়ার কারণে কিছুটা সমস্যা হয়েছে। তবে জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো।

office@ukantho.com


Photo

শৈলকুপায় এনসিপি প্রার্থীর পথসভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় পথসভা করেছেন ত্রয়োদশ...

Photo

সনদ সই অনুষ্ঠানে যারা গিয়েছে তারা জনগণ থেকে ছিটকে গেছে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যেই...

Photo

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এফএনএস: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ...

Photo

বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে এমপি পদ ছাড়ার চাপে পড়তে পারেন টিউলিপ

এফএনএস: পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেওয়ার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত