শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া

উচ্চকন্ঠ   05-Dec-2025   53

Photo

এফএনএস: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দেশের মসজিদগুলোতে দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। একই সঙ্গে নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলের অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের সূচনা। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হন তিনি। তিনি আরও বলেন, শনিবার কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে রোববার লন্ডনে নেওয়া হবে তাকে। তবে তিনি ফ্লাই করতে পারবেন কি-না সেটা চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন। রাজধানীসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ জনগণও দোয়ায় অংশ নেন। একই সঙ্গে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্যও অনুরোধ করা হয়।

office@ukantho.com


Photo

মহেশপুরে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামের যুব বিভাগের...

Photo

প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, তরুণী গ্রেপ্তার

এফএনএস: প্রেমের অভিনয় করে প্রতারণার ফাঁদে ফেলে আব্দুল্লাহ আল কাফি...

Photo

মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা!

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার জন্য টাকা...

Photo

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

এফএনএস: কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত