সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক শহিদুল নিহত

উচ্চকন্ঠ   30-Nov-2025   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্হ গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম সীমান্তবর্তী এলাকার গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে শহিদুল ইসলামসহ ৫/৬ জন মাদক ব্যবসায়ী মাদক আনার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতের মেটেরিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় শহিদুল ইসলাম গুলি বিদ্ধ হয়ে নিহত হয়। অন্যরা পালিয়ে আসে বাংলাদেশে। এসময় বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে গেছে।
এবিষয়ে সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মইন উদ্দিন জানান, আমি ঘটনাটি শুনেছি।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলম জানান, শনিবার বিকালে সীমান্তে ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে কয়েকজন চোরাচালানি মাদক আনার উদ্দেশ্যে ভারতে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শহিদুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়। বিএসএফ সদস্যরা তাকে ভারতে নিয়ে গিয়েছে বলেও জানতে পেরেছি।

office@ukantho.com


Photo

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৫

এফএনএস: নোয়াখালী পৌর এলাকার মোফাজ্জল হোসেন ফরহাদ নামে এক ব্যবসায়ীর...

Photo

সাকিব আল হাসানের সম্পদের অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ

এফএনএস: ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচারসহ অবৈধ সম্পদ...

Photo

কালিগঞ্জ কোয়ালিটি ইংলিশ ভার্সন স্কুলের তিন শিক্ষার্থীর বৃত্তি অর্জন, সংবর্ধনা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত,নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালিগঞ্জ কোয়ালিটি ইংলিশ...

Photo

সংসদে অতীতের নেতিবাচক সংস্কৃতিগুলো মুছে দেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত