বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

উচ্চকন্ঠ   18-Nov-2025   187

Photo

এফএনএস: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন অংশ নিতে পারবে না বলে আবারও উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এবার আওয়ামী লীগের অংশ ছাড়াই রেকর্ড সংখ্যক তরুণ তাদের প্রথম ভোট দেবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস-মিনিস্টার প্যাস্কেল গ্রোটেনহুইস সৌজন্য সাক্ষাৎ করতে এলে গতকাল মঙ্গলবার এ কথা বলেন ড. ইউনূস। সাক্ষাতে নির্বাচন নিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বিগত স্বৈরশাসনের অধীন অনুষ্ঠিত তিনটি কারচুপির নির্বাচনে ভোট দিতে না পারা রেকর্ড সংখ্যক তরুণ এবার তাদের প্রথম ভোটটি দেবে। এটি আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। উত্থানের সময় যারা ঢাকা এবং অন্যান্য শহরের দেয়াল গ্রাফিতি ও চিত্রকর্মে ভরে তুলেছিল, সেই তরুণরা এখন ভোট দিতে আসবে। এসময় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে না পারার কারণ ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। এই কারণে আওয়ামী লীগ আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ-উল্লেখ করেন ড. মুহাম্মদ ইউনূস। দ্বিপাক্ষিক এই সাক্ষাৎকালে দুই নেতা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন। তারা কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং যুব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন। বিশেষ করে, যুব ও নারী উদ্যোক্তাদের জন্য একটি সোশ্যাল বিজনেস ফান্ড তৈরির সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়। ডাচ ভাইস-মিনিস্টার প্যাস্কেল গ্রোটেনহুইস বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এত অল্প সময়ে ভোটের জন্য প্রস্তুত হয়েছে, যা প্রশংসনীয়। তিনি বাংলাদেশের নতুন শ্রম আইনের ভ‚য়সী প্রশংসা করে উল্লেখ করেন, এই আইন ডাচ ও ইউরোপীয় বিনিয়োগ আকর্ষণ করতে সহায়ক হবে। ডাচ মন্ত্রী জানান, নেদারল্যান্ডস বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করার পরিকল্পনা করছে এবং শিগগিরই এটি সই হবে বলে আশা প্রকাশ করেন। ৫০ বছর ধরে বাংলাদেশ ও নেদারল্যান্ডস উন্নয়ন অংশীদার ছিল। এখন আমরা এই সম্পর্ককে রাজনীতি, বাণিজ্য এবং বিনিয়োগে একটি সম-অংশীদারিত্বে রূপান্তরিত করতে চাই’-বলেও মন্তব্য করেন।

office@ukantho.com


Photo

গোলাম রাব্বানীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হাসনাত

এফএনএস: নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক...

Photo

শাপলা চত্বরে নিহত ৯৩ জনের নাম প্রকাশ করল হেফাজত

এফএনএস: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের...

Photo

মালিয়াট ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হামিদুল ইসলাম হামিদের লিফলেট বিতরণ ও গণসংযোগ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ১৫অক্টোবর বুধবার ঝিনাইদহ...

Photo

১৭ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের শপথ: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দ্রুতই নতুন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত