রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   17-Nov-2025   67

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজ কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে সরকারি কেশবচন্দ্র কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় সরকারি কেশবচন্দ্র কলেজ এবং রানার্স আপ হয় সরকারি নুরুন্নাহার মহিলা কলেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন, সরকারি কেশবচন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ আবু বক্কর সিদ্দিকী। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন , সরকারি কেশবচন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফজলে রাব্বী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তাসহ জেলা শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। অন্যতম বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কেশবচন্দ্র কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধিবৃন্দ ও সার্বিক সহযোগিতায় ছিল ঝিনাইদহ জেলা ডিবেটিং সোসাইটি।

office@ukantho.com


Photo

সয়াবিন তেলের দাম বাড়েনি

এফএনএস: সয়াবিন তেলের দাম বাড়ানো হয়নি। আপাতত আগের দামেই বিক্রি হবে সয়াবিন...

Photo

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার...

Photo

দায় চাপানোর রাজনীতি বন্ধের আহ্বান ছাত্রশিবিরের

এফএনএস: ছাত্রশিবিরকে নিয়ে ক্রমাগত প্রোপাগান্ডা, তথ্য-প্রমাণ ও তদন্ত...

Photo

ঝিনাইদহে জেলা পরিবেশ সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রি বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত