মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী শক্তিই আগামীর বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে- অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

উচ্চকন্ঠ   15-Nov-2025   60

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি ৭২ এর সংবিধান এনেছিল। ৯০ এর বিজয়ী শক্তি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে এনেছিল। তেমনি জুলাই গণ-অভ্যুত্থানের বিজয়ী শক্তি নির্ধারন করবে, আগামীর গণভোট কেমন হবে। জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী শক্তিই আগামীর বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে।
ঝিনাইদহের শৈলকূপায় জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফা'র জন্ম ও মৃত্যুদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার বিকেলে শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে কবি গোলাম মোস্তফার পৈতৃক ভিটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, রাজউকের সদস্য ও যুগ্ম সচিব মো. গিয়াস উদ্দিন, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস।
অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান বলেন, কবি গোলাম মোস্তফা জাতীয় জাগরণের কবি। তাঁর লেখা কাব্যগ্রন্থ ও লেখনীতে বাঙালি মুসলমানের জীবনদর্শন, চেতনা ও সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। কবি গোলাম মোস্তফার সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের সংগ্রাম, অধিকার, ঐতিহ্য ও সাম্যবাদী চেতনা সমুন্নত রাখতে পারবে।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্ত্বার নাম। সেই নিষিদ্ধ সত্ত্বার নামে যেকোনো কর্মকান্ড ও কর্মসূচিই অপরাধ বলে গণ্য হবে। গণহত্যার মামলার রায়কে ঘিরে আওয়ামী লীগের নৈরাজ্য সরকার ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আইনগত ভাবেই মোকাবিলা করবে।
আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক থাকবে দাবি করে তিনি বলেন, গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী শক্তিগুলো আগামীর বাংলাদেশের গতিপথ নির্ধারন করবে। আগামী নির্বাচনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটার কোনো কারণ আছে বলে মানে করিনা।
এর আগে জাতীয় সংগীত, কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়। পরে আগত অতিথিদের উত্তরীয় ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। কবি গোলাম মোস্তফার স্মরণে অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত শিক্ষক ফিরোজ খান নূন।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্ব মিয়া মোশাররফ হোসেন ও কবি গোলাম মোস্তফার সন্তান বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারকে সংবর্ধনা দেয়া হয়।

office@ukantho.com


Photo

বাগেরহাটে নিজ ঘরে পাওয়া গেল দম্পতির লাশ

এফএনএস: বাগেরহাটের শরণখোলায় নিজ বাড়ি থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে...

Photo

কোটচাঁদপুর রেলস্টেশনে বিজিবির অভিযানে স্কুল ব্যাগ থেকে ২ কেজি বেশি হেরোইন উদ্ভার

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে...

Photo

ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপসহ ৩ জনের নামে মামলা

এফএনএস: পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না...

Photo

বাংলাদেশকে হেয় করতেই তুলসী গ্যাবার্ডকে প্রশ্ন: ফারুক

এফএনএস: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত