শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বাংলাদেশ ফার্মারস এসোসিয়েশন মহেশপুর উপজেলা শাখার পরিচিতি সভা ও কমিটি গঠন

উচ্চকন্ঠ   11-Nov-2025   111

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফার্মারস এসোসিয়েশন ঝিনাইদহের মহেশপুর উপজেলা শাখার পরিচিতি সভা ও কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে উপজেলার এসবিকে ইউনিয়নের খালিশপুর বাজারের শান্ত নার্সারী ও ফুলঘরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্মারস এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের জেলা সাধারন সম্পাদক হারুন অর রশীদ মুসা, কৃষি উদ্যোক্তা ড. নজরুল ইসলাম, আহসাউল হক ডন, আলমঙ্গীর হোসেনসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
পরিচিত সভা শেষে মোঃ রফিকুল ইসলাম খাঁনকে সভাপতি ও মোঃ হেকমত আলীকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বক্তারা বলেন এটি একটি অরাজনৈতিক সংগঠন। এখানে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মুল্য ও অধিকার নিশ্চিত করা হবে। কারন এ ধরনের কমিটি আজও পর্যপ্ত বাংলাদেশের কোন জেলায় করা হয়নি। ঝিনাইদহের কৃষকদের নিয়ে এই প্রথমবারের মত এই কমিটি গঠন হলো।

office@ukantho.com


Photo

অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য

এফএনএস: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক...

Photo

ঝিনাইদহ-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম নিলেন জে. এম. সাকিব হাসান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে...

Photo

ঝিনাইদহের শৈলকূপায় গভীর রাতে দুটি পরিবারের সদস্যদের অজ্ঞান করে মালামাল লুট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপায় অজ্ঞান...

Photo

ফ্যাসিস্ট আ.লীগ ও তার দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: রাশেদ খাঁন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত