রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

উচ্চকন্ঠ   23-Apr-2025   55

Photo

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী পশ্চিমপাড়া গ্রামে স্ত্রী সুলেখাকে (৪০) গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী রব মিয়ার বিরুদ্ধে। বুধবার এ ঘটনা ঘটেছে। নিহত সুলেখা পাশের নয়পাড়া গ্রামের আব্দুলের মেয়ে এবং ৪ জন কন্যা সন্তানের জননী। অপর দিকে ঘাতক স্বামী রব মিয়া নারান্দী এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে। স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, বাড়ির লোকজন বুধবার সকালে নিহতের ঘরে গিয়ে দেখতে পায় যে, সুলেখার গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে আছে এবং তার স্বামী রক্তমাখা ধারালো ছুরি এবং পবিত্র কোরআন শরীফ সামনে নিয়ে মরদেহের পাশে বসে আছেন। রব মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসী জানায়। এ খবর জানাজানি হলে নিহতের বাড়িতে শত শত জনতা ভিড় করে এবং পুলিশকে জানায়। সঙ্গে সঙ্গে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীকে মরদেহের পাশে ওই অবস্থায় দেখতে পায়। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রব মিয়াকে ঘরেই পাওয়া গেছে, তাকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

শৈলকুপায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় জমিসংক্রান্ত বিরোধের...

Photo

সমুদ্রসীমার পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভান্ডার গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশের সমুদ্রসীমার...

Photo

রেল উপদেষ্টার আশ্বাসে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার

এফএনএস: রানিং স্টাফদের মাইলেজ সমস্যা বুধবারের মধ্যে সমাধান করা হবে,...

Photo

গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৩

এফএনএস: পুরান ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজ হওয়ার ২১ দিন পর গৃহশিক্ষিকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত