সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

উন্নয়ন ও অগ্রগতির প্রয়োজনে ধানের শীষে ভোট দানের বিকল্প নেই: রাস পূজা মন্দির পরিদর্শনকালে হামিদুল ইসলাম হামিদ

উচ্চকন্ঠ   08-Nov-2025   68

Photo

নিজস্ব প্রতিবেদক: ধর্ম যার যার, রাষ্ট্র সবার দেশনায়ক তারেক রহমানের এই অমিয় বাণীকে ধারণ করে আমরা সবাই এগিয়ে যেতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রণীত বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে আমরা দলমত ধর্মবর্ণ নির্বিশেষে দেশের উন্নয়নে কাজ করতে চাই। সেহেতু আর কোন ভেদাভেদ নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। ৭ নভেম্বর শুক্রবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসুন্ধি ইউনিয়নের বামনাইল রাস পূজা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের ভক্ত পূজারী বৃন্দের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি জননেতা হামিদুল ইসলাম হামিদ উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট সমাজসেবক হেমকান্ত শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরসন্ধি ইউনিয়ন বিএনপির আহŸায়ক জাহিদ বিশ্বাস। জননেতা হামিদুল ইসলাম হামিদ বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় গেছে ততবারই দেশের উন্নয়ন সাধিত হয়েছে। ফলে আগামী দিন দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রয়োজনে বিএনপির ধানের শীষে ভোটদানের জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানান। জননেতা হামিদুল ইসলাম হামিদ শিকারপুর ও জিতড় রাস পূজা মন্দির পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের ভক্ত পূজারী বৃন্দের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া তিনি সকল মন্দিরে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ বারোবাজারে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন...

Photo

রাজধানীতে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর মহাখালীর একটি আবাসিক হোটেল থেকে আশরাফুল (৩৮) নামে এক...

Photo

ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে...

Photo

ঝিনাইদহে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত