বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

উচ্চকন্ঠ   05-Nov-2025   67

Photo

এফএনএস: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, তিনি পদ ছেড়ে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করবেন। যদিও বিএনপি ঘোষিত ২৩৭ আসনের তালিকায় ওই আসনটি নেই। অর্থাৎ সেখানে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ঝিনাইদহ-১ (শৈলক‚পা) আসনে কারও নাম ঘোষণা করা হয়নি। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, আমি ভোট করবো। আমি মনোনয়ন চেয়েছি শৈলকুপায়। আমি এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি। তবে পদ ছেড়ে আমি ভোট করবো। সময় এলে সবকিছু জানানো হবে। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া উৎসব সম্পন্ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শীতের স্নিগ্ধ সকালে ঝিনাইদহের অন্যতম...

Photo

ঝিনাইদহে তারুণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন...

Photo

অবাধ-সুষ্ঠ নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন: রিজভী

এফএনএস: অন্তর্র্বতী সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন...

Photo

হবিগঞ্জে বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন

এফএনএস: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত