মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিএনপির এক গডফাদারের চাঁদার টাকাতেই গণভোট সম্ভব: নাসীরুদ্দীন

উচ্চকন্ঠ   01-Nov-2025   75

Photo

এফএনএস: ৫ আগস্টের পর বিএনপির একজন গডফাদারের চাঁদাবাজির টাকা দিয়েই বাংলাদেশে গণভোট আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গত শনিবার রাজধানীর পল্টনে বিএম মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোটের জন্য নাকি বিএনপির থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে, এটায় নাকি অনেক টাকা খরচ হবে। এই গণঅভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার যে চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। এনসিপির এই নেতা বলেন, তারা (বিএনপি) বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদগুলো চুরি করেছিল এগুলো তো আপনার-আমার সম্পদ। এগুলো তো রাষ্ট্রীয় কোষাগারে জমা হওয়ার কথা। এজন্য আমরা বিএনপির কাছে আহ্বান জানাব, আপনারা যে ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বাংলাদেশে কায়েম করেছেন, জনগণের টাকা লোপাট করেছেন এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন। নাসীরুদ্দীন আরও বলেন, আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে, এ টাকা এটা তো আপনাদের একটা আসনে ওইযে ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে ওই টাকা দিয়েই বাংলাদেশে একটা গণভোট হওয়া সম্ভব। বিএনপির সিনিয়র নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপিকে বুড়িগঙ্গার পানি দিয়ে ক্লিন করতে হবে মন্তব্য করে এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, আরেকটা হলো যে আমরা উনাদেরকে (বিএনপি নেতাদের) এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি। কিন্তু উনাদের মাথাও ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, কিছুই হয় নাই। এজন্য আমাদের মনে হয় এখন উনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে। নাসীরুদ্দীন বলেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক অপসংস্কৃতি থেকে যদি লাঠালাঠি-পাল্লাপাল্লি, এগুলা থেকে যদি আপনারা বেরিয়ে আসতে না পারেন তাহলে আপনাদেরকে আমরা বুড়িগঙ্গা পানি দিয়ে একটু গোসল করাবো। যাতে ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে। এর চেয়ে আর মকারি আপনাদেরকে নিয়ে করতে পারি না। আমাকে এমনে বলা হয়ে থাকে আমি নাকি বিএনপির ব্যক্তিগত বা জামায়াতের বিরুদ্ধে কথা বলি। আমার তো ভাই আপনার কারও সঙ্গে পার্সোনাল কোনো ক্ষতি বা সম্পর্ক নাই। এখন আমি এখানে রাজনীতি করতে আসছি। আমাদের এখনো ছোট বয়স। আমাদের এখনো মাথা কারও কাছে বিক্রি করি নাই। ফলে আমরা সত্য কথাগুলো বলতে পারি। এজন্য সত্য কথাগুলা বলি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিদুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিদুৎস্পৃষ্টে শারমিন বেগম...

Photo

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক...

Photo

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী...

Photo

ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত