সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিএনপির কাছে নতি স্বীকার করে ওয়াদা ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা: তাহের

উচ্চকন্ঠ   01-Nov-2025   64

Photo

এফএনএস: জামায়াতে ইসলামীর নায়েব আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপির কাছে নতি স্বীকার করে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া থেকে সরে এসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওয়াদা ভঙ্গ করেছেন। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার বিভিন্ন সময় বিভিন্ন কর্মকান্ডে একটি বিশেষ দলের কাছে আনুগত্য প্রদর্শনের চিত্র ফুটে উঠেছে। শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এসব মন্তব্য করেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, লন্ডন সফরে গিয়ে তারেক রহমানের সঙ্গে অসম চুক্তি, বিএনপির চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা তারই উদাহরণ। বিশেষ করে উপদেষ্টা পরিষদের গৃহীত আরপিও। যাতে বিএনপি দ্বিমত করায় পুনর্বিবেনার নামে তাদের কাছে আনুগত্য প্রকাশ করেছে। আরপিও নিয়ে পূর্বের সিদ্ধান্তে ফিরে না আসলে রাজপথে এর প্রতিবাদ জানাবে জামায়াতে ইসলামী। তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে পরিস্থিতি সৃষ্টি করেছে, তা অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের আগে এমন পরিস্থিতি সংকট সৃষ্টি করবে এবং নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অশুভ এই চক্র ও ষড়যন্ত্রের কাছে প্রধান উপদেষ্টার নতি স্বীকার কোনোভাবে কাম্য নয়। এছাড়া সনদের আইনি ভিত্তি দেওয়া থেকে পিছিয়ে যাওয়াও জাতি মেনে নেবে না। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারকাজ থেকে সরে আসা ওয়াদা ভঙ্গের শামিল। প্রত্যাশা করেন ড. ইউনূস সংস্কার বাস্তবায়নে যথাযথ ভ‚মিকা পালন করবেন।

office@ukantho.com


Photo

১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হামের কাছে হার মানলো ১৮ মাসের হামজা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সারা দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক...

Photo

কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা

এফএনএস: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মুখোশ পরে রেফাজুল ইসলাম নামে এক...

Photo

কালীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্¦ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক...

Photo

নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আইন উপদেষ্টা

এফএনএস: ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন, এ নিয়ে শঙ্কার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত