সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ভারত চায় না- বাংলাদেশ উন্নত হোক: শিবির সেক্রেটারি

উচ্চকন্ঠ   25-Oct-2025   55

Photo

এফএনএস: ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আমার তিন দিকে একটা রাষ্ট্র আছে। সেই রাষ্ট্র আমাদেরকে আধিপত্যবাদের বেষ্টণে আবদ্ধ করে রেখেছে। সে চায় না আমার দেশ (বাংলাদেশ) উন্নত হোক। তারতো অনেক বড় দেশ, সমান তালে উন্নয়ন করতে পারে না। সে তার সেভেন সিস্টার্সকে এখনো অনুন্নত করে রেখেছে। সেখানে এখনো তারা পাকা টয়লেট পর্যন্ত স্থাপন করতে পারেনি। আমার দেশের মাথাপিছু আয় যা, ভারতের মাথাপিছু আয় তার চেয়েও কম। কিন্তু সে বড় দেশ, তার পারমাণবিক অস্ত্র আছে। সে আধিপত্য বিস্তার করে আমার দেশকে দমিত করে রাখতে চায়। শনিবার দুপুরে ল²ীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টার মিলনায়তনে পলিটেনিক শিবির এ আয়োজন করে। নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমার ছোট দেশ, উন্নয়ন ঘটাতে সময় লাগার কথা না। অথচ সেই দেশটার শিক্ষা নষ্ট করেছে, শিক্ষা ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে, কালচারাল সিস্টেমকে ধ্বংস করেছে, আমার দেশের ইকোনোমি সিস্টেমকে ধ্বংস করেছে। এগুলো ধ্বংস করার মধ্য দিয়ে দেশটা যাতে কার্যকর একটা রাষ্ট্রে পরিণত হতে না পারে তার সকল বন্দোবস্ত তারা (ভারত) করে রেখেছে। তিনি আরও বলেন, তারা (আওয়ামী লীগ) ২৪০ মিলিয়ন ডলার পাচার করে ফেলেছে। অভ্যন্তরীণ দুর্নীতি প্রায় ২৮ লাখ কোটি টাকার ওপরে। এটা কল্পনা করা যায় না। ৮ বছরের বাজেটের পরিমাণ সম্পদ তারা লুটপাট করেছে এই বাংলাদেশ থেকে। যদি এটা দেশের ভেতরে থাকতো, যদি ইকোনোমি হাব তৈরি করতো, যদি ইঞ্জিনিয়ারদের কাজে লাগাতো, ডিপ্লোমাদের ইনিস্টিটিউটগুলোকে আরও বেশি টেকিনিক্যাল ইনস্টিটিউটে পরিণত করতো, এখানে সবচেয়ে মেধাবীরা যদি ভর্তি হতে পারতো, বুয়েটে পড়ার পর ৬২ শতাংশ বিদেশে চলে যায়, এই ৬২ শতাংশকে যদি দেশে রাখা যেতো, গবেষণাগার তৈরি করা যেত, কোটি কোটি টাকা ইনভেস্ট করা যেতো, এই দেশ চার বছরের ব্যবধানে একটি স্বাবলম্বী দেশে পরিণত হতো। পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সভাপতি শাহাদাত হোসেন আরমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ল²ীপুর শহর শিবিরের সভাপতি একেএম ফরিদ উদ্দিন, জেলা কমিটির সেক্রেটারি আব্দুর রহমান প্রমুখ।

office@ukantho.com


Photo

মহেশপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুনের বিরুদ্ধে অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে দৈনিক কালবেলা...

Photo

সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

এফএনএস:মেডিকেল বোর্ড ও বিশেষজ্ঞদের পরামর্শক্রমে হাসপাতালের সিসিইউতে...

Photo

কালীগঞ্জে ধর্ষণের মিথ্যা মামলায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন আসামী, গ্রেফতার করেছি বলে দাবী করলেন ওসি

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নদীপাড়া...

Photo

কালীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় শিবিরের স্টুডেন্ট হেল্প ডেস্ক স্থাপন

একরামুল ইসলাম তুষার : নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে এসএসসি,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত