রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শাপলা ছাড়া এনসিপি নির্বাচন করবে না: নাহিদ

উচ্চকন্ঠ   22-Oct-2025   65

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রতীক না থাকলে আমরা কী নিয়ে নির্বাচন করবো। শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে আমরা নির্বাচনে অংশ নেবো না। বুধবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদের একটি গাঠনিক কাঠামো থাকবে। সেই কাঠামোয় একটি সংবিধান তৈরি করবে। এই পুরা প্রক্রিয়ার সঙ্গে ঐকমত্য কমিশন সুপারিশ দেবে-তা সরকার কী সিদ্ধান্ত নেয়, সেটার ওপর নির্ভর করে আমরা জুলাই সদনে সই করার বিষয়টি বিবেচনা করবো। এটা সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি এবং এই দাবিগুলো যেন বিবেচনা করা হয়। আর সরকার যেন সেই পথে যৌক্তিকভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন আগায়, যে বিষয়ে জোর দাবি জানিয়েছি। নাহিদ ইসলাম বলেন, দ্বিতীয়ত আমরা নির্বাচন কমিশনের বিষয়টি নিয়ে আলোচনা করেছি। নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া, কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে এটা নিরপেক্ষ হচ্ছে না। এটা স্বচ্ছ হচ্ছে না এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল, সেটা করছে না। কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিতব দেখা যাচ্ছে এবং কোনো দলের প্রতি বিমাতা সুলভ আচরণ করছে। এনসিপির আহ্বায়ক বলেন, পুরো বিষয়টি নিয়ে আমরা বলেছি- বিগত সময়গুলোতে নির্বাচন কমিশন যেই পদক্ষেপ নিয়েছে সেখানে কীভাবে নির্বাচন হয়েছে, সেভাবে হলে দায় সরকারের ওপর আসবে। আমরা সরকারকে সেই বিষয়টি অবগত করেছি। এই মুহূর্তে নির্বাচন কমিশন পুনর্গঠন করা প্রয়োজন। উপদেষ্টা পরিষদের বিষয়েও বক্তব্য দিয়ে এসেছি। সরকারি কর্মকর্তাদের পদায়ন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে হচ্ছে কিনা-বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, প্রশাসনে বিভিন্ন ভাগবাটোয়ারা হচ্ছে। বড় রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে এসপি, ডিসির জন্য তালিকা করে দিচ্ছে। উপদেষ্টা পরিষদের ভেতর থেকে সেই দলগুলোকে সহায়তা করছে। ফলে এভাবে চললে সরকার প্রশ্নবিদ্ধ হবে। এখন পর্যন্ত অনিয়ম-দুর্নীতি ও রাজনৈতিক দলীয় পক্ষপাতের বিষয়টি যেন প্রধান উপদেষ্টা দেখেন, সে বিষয়টিও আমরা জানিয়েছি। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমাদের ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের শুরুটা হয়েছিল যৌক্তিক কোটা আন্দোলন দিয়ে। যেখানে সর্বপ্রথম রাজপথে নেমেছিল আমাদের শিক্ষার্থী ভাই-বোনেরা। আমাদের জায়গা থেকে তাদের দাবিগুলো সবসময় গুরুত্বপূর্ণ। আমরা সেগুলো নিয়ে সবসময় কথা বলে এসেছি। আজও আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলেছি। নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ সংশোধন বিধিমালা ২০২৫, যেটা প্রধান উপদেষ্টার সই ও অনুমোদনের জন্য এবং গেজেট প্রকাশের জন্য অপেক্ষমাণ; এ বিষয়ে আমরা এনসিপির পক্ষ থেকে অনুরোধ করেছি, যেন সেটি খুব দ্রুত করা হয়। তিনি কথা দিয়েছেন এটি তার টেবিলে আসার সঙ্গে সঙ্গে তিনি সই করে দেবেন। আমরা প্রত্যাশা করছি, এটা সামনের সপ্তাহে অনুমোদন পেয়ে যাবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে গৃহবধুকে জোরপূর্বক শ্লীলতাহানীর অভিযোগ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধুকে জোরপূর্বক...

Photo

কেন্দ্রে হিজাব না খোলায় ৪ পরীক্ষার্থীর খাতা কেড়ে নেওয়ার অভিযোগ

এফএনএস: পটুয়াখালীতে দাখিল পরীক্ষার কেন্দ্রে হিজাব না খোলায় চার ছাত্রীর...

Photo

পুলিশকে আসামী করায় কোটচাঁদপুরে জামায়াতের ৩ নেতাকর্মী হত্যা মামলা আজো আলোর মুখ দেখেনি

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিনবেদক: কোটচাঁদপুরে প্রকাশ্যে দিবালোকে...

Photo

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

এফএনএস: সারাদেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত